০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০% বাড়িভাড়া ভাতার দাবিতে হোমনায় এমপিওভুক্ত শিক্ষকদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ঘোষিত মাত্র ৫০০ টাকা বাড়িভাড়াভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়াভাতা বাস্তবায়নের দাবিতে কুমিল্লার হোমনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ) বিকেল ৪টায় হোমনা উপজেলা (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষা পরিবার, হোমনা, কুমিল্লার আয়োজনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কে. এম. আতিকুর রহমান, মাওলানা সাইদুল হক, প্রধান শিক্ষক মোঃ শামসুল হক সরকার, আমেনা বেগম, মোহাম্মদ শাহজালাল, মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম, সুপার মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান, হেড মৌলভী মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, “মাত্র ৫০০ টাকা বাড়িভাতা বৃদ্ধি শিক্ষকদের প্রতি চরম অবমূল্যায়ন ও তামাশার শামিল। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি অগ্রহণযোগ্য।”
তাঁরা অবিলম্বে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়াভাতা নির্ধারণ করে প্রজ্ঞাপন সংশোধনের জোর দাবি জানান।

সভা শেষে আগামী ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

২০% বাড়িভাড়া ভাতার দাবিতে হোমনায় এমপিওভুক্ত শিক্ষকদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে: ০৬:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫