০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ১২ অক্টোবর থেকে জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

জেলায় ৫ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

অপু দাস স্টাফ রিপোর্টার , রাজশাহী:

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন। শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে আগামী ১২ অক্টোবর থেকে জেলায় এই কর্মসূচি শুরু হবে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে, এবং দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে।

রাজশাহী জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবার জেলায় মোট ৫ লাখ ৬৪ হাজার ১২৩ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে রাজশাহী সিভিল সার্জন ডা. এসআইএম রেজাউল করিম বলেন,

> “টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে।”

তিনি আরও জানান, ক্যাম্পেইন সফল করতে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ত করা হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে রাজশাহী জেলা পুরোপুরি টাইফয়েড প্রতিরোধে এক ধাপ এগিয়ে যাবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

রাজশাহীতে ১২ অক্টোবর থেকে জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রকাশিত হয়েছে: ১০:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫