০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় এনসিপি’র উদ্যোগে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরন

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় মানবিকতার হাত; নিজেদের উদ্যোগে বন্যা ও ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ৫শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন সংগঠনের নেতৃবৃন্দ।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, রংপুর মহানগরের যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, রংপুর জেলা যুগ্ম সমন্বয়কারী মো. এরশাদ হোসেন, জেলা সদস্য কামরুজ্জামান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সাংসদের সদস্য সচিব তানজিম আলম তাসিন, উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংগঠকরা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। তিনি বলেন, আমরা শুধু সহানুভূতির কথা বলতে আসিনি, বাস্তবে পাশে দাঁড়াতে এসেছি। মানুষের দুঃসময়ে রাজনীতি নয়, মানবিকতাই আমাদের মূল দায়িত্ব। যতটুকু সামর্থ্য আছে, আমরা তা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছি।

এনসিপি নেত্রী দিনা বলেন, এই দুর্যোগে যারা গৃহহীন হয়েছেন, তাদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। মানুষের কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

রংপুরের গঙ্গাচড়ায় এনসিপি’র উদ্যোগে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরন

প্রকাশিত হয়েছে: ০৬:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫