আখাউড়ায় ট্রেন থেকে ভারতীয় বিপুল চাউল কিশমিসও ফুচকা উদ্ধার
আখাউড়া উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মস্তুরেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতী চাল, কিশমিশ ও ফুচকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্পের এবং আখাউড়া রেলওয়ে থালা পুলিশের সমন্বয়ে এক যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন। এসময় আখাউড়া রেল স্টেশনের ৩নং প্লাটফর্মে দাঁড়ানো ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করে ট্রেনের লাগেজ ভ্যানের ভেতর ৯টি বস্তায় ২৭০ কেজি বাসমতি চাউল, ১০২ কেজি কিশমিস ও ৩৩৭ কেজি ফুচকা উদ্ধার করে। এসব পণ্যের দাম প্রায় ৫ লক্ষ টাকা। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুক্রবার সকালে রেলওয়ে থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিউল আলম বলেন গোপন সংবাদে এ অভিযান পরিচালনা করা হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











