০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাকের চাপায় সিএনজিতে থাকা শিশুসহ ৩

কালীগঞ্জে ট্রাকের চাপায় সিএনজিতে থাকা শিশুসহ ৩ জন নিহত,

স্টাফ রিপোর্টার
মোঃমামুন মোড়ল

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজি দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকটি ডানে মোড় নিতে গিয়ে সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

নিহতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আবু তালেব (২৭) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার মো. আলী উল্লাহ (৪০)।

এ ঘটনায় আহত সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তাঁর স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তাঁদের চার বছরের ছেলে তামিমকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশু তামিম মারা যায়।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

কালীগঞ্জ থানার এসআই মো. রাসেল বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। একটি লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।ত

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

কালীগঞ্জে ট্রাকের চাপায় সিএনজিতে থাকা শিশুসহ ৩

প্রকাশিত হয়েছে: ০৭:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫