০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান!

মোঃ আবুল কালাম আজাদ:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি হোমনা সরকারি ডিগ্রি কলেজের উত্তর পাশে অবস্থিত শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণের পূজামণ্ডপসহ উপজেলার আরও কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

পূজা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী, শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির পূজামণ্ডপ কমিটির সভাপতি সঞ্জীত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ দাসসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পূজামণ্ডপে ভক্ত-ভক্তারা ভক্তি-শ্রদ্ধা আর উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

এ সময় এম.এ মতিন খান বলেন, “দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের আনন্দ ও মিলনের উৎসব। এই ঐতিহ্য ধরে রাখতে হবে এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

হোমনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান!

প্রকাশিত হয়েছে: ০৯:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫