*চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮*
নুরুল আমিন লোহাগাডা চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের পাহাড়তলি থানা এলাকায় একটি লোহার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮: ১৫ টার দিকে থানার সাগরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে এবং বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন আবদুল কাদের (৬০), আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আবদুল জলিল (৫৫), আবুল বশর খান (৬৫), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)। আহত ব্যক্তিদের মধ্যে আবুল বশর খানের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে দগ্ধদের চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাসিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত গণমাধ্যমকে বলেন, আহত ৮ জনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশের শরীরের ১৫ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। একজনের শরীরের পুড়ে গেছে ৮৫ শতাংশ। তারা হাসপাতালে ভর্তি আছেন। এবং তাদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 












