০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ওমরা পালনে সৌদি আরবে রওনা হলেন এপিএস মতিন খান!

মো: জুয়েল রানা: তিতাস, কুমিল্লা ;

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কার পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক এপিএস ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। সোমবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

যাত্রার পূর্বে তিনি দলীয় নেতা-কর্মী ও কুমিল্লা-২ আসনের জনগণের প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি পবিত্র ওমরা পালনের জন্য পবিত্র নগরী মক্কায় যাচ্ছি। কুমিল্লা-২ হোমনা-তিতাসের সকল মানুষ এবং প্রিয় দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া কামনা করছি, যেন সহি-সালামতে ওমরা পালন শেষে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।”

তিনি আরও জানান, ওমরা পালনের সময় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং হোমনা-তিতাসের নেতা-কর্মীদের মঙ্গল কামনায় তিনি বিশেষ দোয়া করবেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

পবিত্র ওমরা পালনে সৌদি আরবে রওনা হলেন এপিএস মতিন খান!

প্রকাশিত হয়েছে: ১১:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫