০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ!

ফের উত্তাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক!

মুহাম্মদ নুরুল আমিন, লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি,

ফের উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। গত এক সপ্তাহ ধরে বিরতিহীনভাবে ঘটছে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা।

এতে প্রাণ হারান এক তরুণ শিক্ষক।
নিহতের নাম জাকির হোসেন (২৩)। তিনি বনপুকুর এলাকার আবুল ফজলের ছেলে এবং পেশায় স্থানীয় নূরানী এফতেদায়ী মাদ্রাসার শিক্ষক।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রধান সড়ক পার হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় কক্সবাজারমুখী ‘২০৭’ নামের একটি মিনি ট্রাক ও চট্টগ্রামমুখী ‘মারছা পরিবহন’-এর বাসের মুখোমুখি ক্রসিংয়ের সময় মারছা পরিবহনের বাসটি জাকিরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। তারা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষুব্ধ জনতা জানান, প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনা মেনে নেওয়া আর সম্ভব নয়। তারা ঘোষণা দেন—“আর কোনো মায়ের বুক খালি হতে দেব না।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)।

তবে ক্ষুব্ধ জনতা জানায়, বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো শুরু হয়নি দাবিকৃত ৬ লেন মহাসড়কের কাজ।

সরকারি আশ্বাসকে তারা ‘ভুয়া প্রতিশ্রুতি’ বলে উল্লেখ করেন।

প্রশ্ন রেখে বিক্ষুব্ধ জনতা বলেন—“এই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আর কত প্রাণহানির পর সরকারের টনক নড়বে?”

দুই ঘণ্টাব্যাপী অবরোধ শেষে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ!

প্রকাশিত হয়েছে: ১০:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫