শীলকূপের ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ ভেঙ্গে ফসলের ব্যাপক কয়ক্ষতি।
মুহাম্মদ নুরুল আমিন লোহাগাডা( প্রতিনিধি)
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত ৯ নং (ক) শীলকূপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হেডপাড়ার বেড়িবাঁধ ভেঙ্গে বিলীন হয়ে যায়। উক্ত ভাংঙ্গন দিয়ে সকাল-সন্ধ্যা নোনা জলের জোয়ার প্রবাহিত হয়। উক্ত নোনা জলের প্রভাবে ৪০০/৫০০ একর চাষাবাদের জমির ফসল ক্ষতির দ্বার প্রান্তে। যার দরুন এলাকার সাধারণ কৃষকের আতঙ্কে দিন কাটছে।
দ্রুত সময়ে নোনা জলের জোয়ার ভাটা বন্ধ করা না গেলে বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, আমাশয়, কলেরা ও শিশুদের মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দেড যুগ ধরে এই জনপদের বেহাল দশা। নেই কোনো স্থায়ী বেরিবাধ। ভোগান্তিতে ভুগছে প্রায় ৫ হাজার পরিবার ৩০ হাজার লোকজন। এই রাস্তা দিয়ে প্রতি দিন সঠিক সময়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছে শত শত শিক্ষার্থী ।
এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি.
আজাদ নিউজ ২৪ ডেক্স 










