পত্রিকায় সংবাদ প্রকাশের ফলে দীর্ঘ ৫ বছর পর চান্দিনায় মোঃ আবদুল খালেক বয়স্ক ভাতা ফিরে পেলেন।
মোঃ আনোয়ার পারভেজ
চান্দিনা, কুমিল্লা
কুমিল্লা জেলার অন্তরগত চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উঃ শ্রীমন্ত পুর গ্রামের বাসিন্দা মোঃ আবদুল খালেক ৩০/৯/২০২০ইং তারিখ হইতে অদ্যবদি ইউনিয়ন পরিষদের দুর্নীতির কারনে তার নেয্য বয়স্ক ভাতার সুবিধা থেকে বঞ্চিতা ছিলেন। গত ১০/৯/২০২৫ইং তারিখ “চান্দিনায় বয়স্ক ভাতা প্রদানে দুর্নীতি” শিরোনামে উক্ত পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হলে চান্দিনা সমাজ কল্যান অফিসের কর্মকর্তাগনের বিষয়টি দৃস্টি গোচর হয়। এবং চান্দিনা সমাজ কল্যান অফিসের কর্মকর্তাগনের হস্তক্ষেপে মোঃ আবদুল খালেক এর বয়স্ক ভাতা পূনরায় প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। যার ফলে মোঃ আবদুল খালেক আগামী মাস থেকে আবার নিয়মিত ভাবে তার বয়স্ক ভাতা পাবেন।
এই বিষয়ে মোঃ আবদুল খালেক এর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমি আবার বয়স্ক ভাতা পাইবো তাতে আমি অনেক খুশি। তিনি আরো বলেন এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি জানাচ্ছি। যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জনস্বার্থে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দুর্নীতি বাজদেরকে আইনের আওতায় আনিতে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করিবেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 










