০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সচিব কাজী মেরাজ হোসেন আর নেই!

সাবেক সচিব কাজী মেরাজ হোসেন আর নেই!

মোঃ আবুল কালাম আজাদ;

নবীনগরের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব কাজী মেরাজ হোসেন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১২ সেপ্টেম্বর, শুক্রবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘ ২৭ দিন আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না-ফেরার দেশে চলে গেলেন।

কাজী মেরাজ হোসেন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের যশাতুয়া গ্রামের সন্তান।

তিনি ছিলেন মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু। জীবদ্দশায় যশাতুয়া ও রতনপুর এলাকার উন্নয়নে তিনি রেখেছেন অসামান্য দৃষ্টান্ত। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের উন্নয়নে সরকারি বরাদ্দ এনে দিয়েছেন আন্তরিক প্রচেষ্টায়।

তাঁর প্রয়াণে গ্রামবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক নক্ষত্রের বিদায়ে যশাতুয়া গ্রাম ও রতনপুর ইউনিয়নের মানুষ চিরদিন তাঁকে স্মরণ করবে।

মহান আল্লাহর দরবারে দোয়া, কাজী মেরাজ হোসেনের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান দান করেন। আমিন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

সাবেক সচিব কাজী মেরাজ হোসেন আর নেই!

প্রকাশিত হয়েছে: ০৮:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫