০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত!

  • আজাদ নিউজ ২৪ ডেক্স
  • প্রকাশিত হয়েছে: ০৬:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩ জন পড়েছেন

হোমনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) কর্মসূচির অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের পরিচালনায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৬৯৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিনব্যাপী এ কোর্স সফলভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ স্কাউটস, হোমনা উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে হোমনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উডব্যাজার মোঃ আবুল কালাম আজাদ (উপজেলা স্কাউট লিডার, হোমনা),
কোর্স পরিচালনার দায়িত্বে ছিলেন, কোর্স লিডার আবুল খায়ের এ.এল.টি., ট্রেনার উডব্যাজার মোঃ লুৎফুর রহমান, মোঃ বোরহান উদ্দিন ও ফারহানা সরকার ইভা।

ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষকরা স্কাউটিং কার্যক্রমের উদ্দেশ্য, পদ্ধতি ও প্রশিক্ষনার্থদের মাঝে স্কাউট আন্দোলন বিস্তারে করণীয় সম্পর্কে ধারণা লাভ করেন।

কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

হোমনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে: ০৬:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫