০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ!

  • আজাদ নিউজ ২৪ ডেক্স
  • প্রকাশিত হয়েছে: ০৫:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ জন পড়েছেন

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ!

মোঃ আবুল কালাম আজাদ ;

কুমিল্লার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুছা।

সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভুইয়া। সহকারী শিক্ষক মাওলানা মো. ইব্রাহিম খলিল ও মো. আলাউদ্দিন যৌথভাবে সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, বাবরকান্দি দারুস সুন্নাত আলিম মাদ্রাসার সুপার মাওলানা ছাইদুল হক, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, অভিভাবক সদস্য আবদুল হামিদ, অভিভাবক মো. আইয়ুব আলী, হাফেজ আবদুস সালাম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম আজাদ, মাওলানা আবদুল হক ও সহকারী শিক্ষক তানিয়া সুলতানা প্রমুখ।

এ সময় মাদ্রাসার সাবেক শিক্ষক আবুল হোসেন মিয়া, মাওলানা আবুল কাশেম মোল্লা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়; বরং নৈতিকতা, চারিত্রিক গুণাবলী ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে একজন শিক্ষার্থীকে সৎ নাগরিক হিসেবে গড়ে তোলে। তারা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, এখানকার শিক্ষার্থীরা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় দেশ-সমাজে অবদান রাখছে।

অতিথিরা অভিভাবকদের উদ্দেশে বলেন—“সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে নির্ভার থাকুন। কারণ মাদ্রাসা শুধু বইয়ের শিক্ষা দেয় না, বরং সঠিক দিকনির্দেশনা দিয়ে আলোর পথে চলার শিক্ষা দেয়।”

পরে অতিথিরা জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষার্থীরা জানান, তাদের এ সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

অভিভাবকরা এ আয়োজনের প্রশংসা করে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তারা সবসময় পাশে থাকবেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ!

প্রকাশিত হয়েছে: ০৫:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫