০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিথলিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত ।

  • আজাদ নিউজ ২৪ ডেক্স
  • প্রকাশিত হয়েছে: ০৮:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪ জন পড়েছেন

Oplus_131072

চিথলিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আব্দুর রহমান ( স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া )

অত্র মাদ্রাসার সুপার আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে চিথলিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে অভিভাবক, মা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার কমিটির সদস্য বৃন্দ ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনা করা হয়। পরে সভাপতির বক্তব্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বলেন, “একজন শিক্ষার্থীর সার্বিক সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা জরুরি। বিশেষ করে মা’দের আন্তরিকতা সন্তানদের পড়াশোনা ও নৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।”

আরো বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, বরং নৈতিকতা, সময়ানুবর্তিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ জন্য শিক্ষক-অভিভাবকের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা থাকা প্রয়োজন।

সমাবেশে শিক্ষকরা বলেন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানদের প্রতিদিনের শিক্ষা কার্যক্রম তদারকি করার পরামর্শ দেন। পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নে নৈতিক শিক্ষার গুরুত্বও তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির অগ্রগতি, মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আশা প্রকাশ করেন, যদি অভিভাবকেরা সচেতন থাকেন তাহলে চিথলিয়া দাখিল মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

চিথলিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত ।

প্রকাশিত হয়েছে: ০৮:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫