০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মসজিদে নামাজে বাধা, মুসল্লীকে মারধর!

  • আজাদ নিউজ ২৪ ডেক্স
  • প্রকাশিত হয়েছে: ০৯:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬ জন পড়েছেন

কুড়িগ্রামে মসজিদে নামাজে বাধা, মুসল্লীকে মারধর!

বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামে জামে মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে মো. ছকমল হোসেন (৫০) নামের এক মুসল্লীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে একই এলাকার মো. ফারুক হোসেন, মো. শহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম নামে তিন ব্যক্তির বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় ছকমল হোসেন বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী মুসল্লী এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নামাটাপু ভেলাকোপা গ্রামে প্রায় দুই বছর আগে একটি ওয়াক্তিঘর নির্মাণ করা হয়।

পরে গত ২৬ জুন ২০২৪ তারিখে স্থানীয়দের মতামতের ভিত্তিতে সেটিকে “ফরাজী পাড়া জামে মসজিদ” নামে জামে মসজিদ হিসেবে উদ্বোধন করা হয়। জমি রেজিস্ট্রি, ব্যাংক একাউন্টসহ সব আনুষ্ঠানিক কার্যক্রমও সম্পন্ন হয়।

তবে তিন মাস পর স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে বিরোধিতা শুরু করে। তারা মসজিদের ব্যানার ছিঁড়ে ফেলে এবং মুসল্লীদের নামাজে বিভিন্নভাবে বাধা দিতে থাকে। এমনকি ক্ষোভ থেকে পুরাতন মসজিদের পাশে আরেকটি নতুন মসজিদ নির্মাণ করে। কিন্তু অধিকাংশ স্থানীয় মুসল্লী পুরাতন মসজিদেই নামাজ আদায় অব্যাহত রাখায় ওই ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নিয়মিত হুমকি-ধামকি দিতে থাকে।

এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। এর ধারাবাহিকতায় গতকাল মুসল্লী ছকমল হোসেনকে মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

কুড়িগ্রামে মসজিদে নামাজে বাধা, মুসল্লীকে মারধর!

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫