বান্দরবানের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি জবরদখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
ক্রাইম রিপোর্টার
মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোরমনি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর তালিকা ভুক্ত (৩) একর জমির উপর ওর দীর্ঘদিন যাবত জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতা শহীদ পিতা আব্দুল মতলব এর বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় গত ২৩/১১/২০২৩ ইং তারিখে বিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষ ও স্থানীয়রা উপস্থিত হয়ে স্কুলের জমির সীমানা নির্ধারণ করা হয় এরপর ২০২৫ চলতি বর্ষা মৌসুমে স্কুলের দখল কৃত জমি সরকারী ছুটির দিনের সুযোগ ব্যবহার করে গাছ কেটে নিয়ে নিষিদ্ধ আকাশ মনি চারা রোপন করে সীমানার পিলার উপড়ে ফেলে ইস্কুলের জমি জবরদখল করে অভিযুক্ত শহীদ গং তারি ধারাবাহিকতায় আজ ০৯/০৯/২০২৫ ইং তারিখে স্কুল কর্তৃপক্ষের অনুরোধে জরুরী অভিভাবক সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে অভিযোগক্ত ব্যক্তিরা উপস্থিত না হয়ে প্রতারণার আশ্রয় নেয় স্থানীয়রা জানান ইস্কুলের জমি জবরদখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন সভায় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের মেম্বার হুসেন ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং স্থানীয় অভিভাবক গন এ বিষয়ে লামা উপজেলা শিক্ষা অফিসার মোঃ কাজী আশরাফ মাহমুদ কে প্রশ্ন করা হলে তিনি বলেন বিদ্যালয়ের জমি জবরদখল প্রসঙ্গে তিনি কিছু জানেন না
আজাদ নিউজ ২৪ ডেক্স 










