০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকেরহাটে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৩০ জন

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
মাদারীপুর

মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহন এবং বরিশালগামী আমাদের পরিবহন—এই দুই যাত্রীবাহী বাস টেকেরহাট এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা চিৎকার করে ওঠেন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর ও বরিশালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে রাজৈর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এ সংঘর্ষ ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনা স্থলে পৌঁছে অভিযোগ করেছেন, টেকেরহাট মহাসড়কে প্রায়ই অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকে, কিন্তু পর্যাপ্ত নজরদারি নেই।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

টেকেরহাটে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৩০ জন

প্রকাশিত হয়েছে: ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫