০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে আইনশৃঙ্খলা সভায় এক মিনিট নীরবতা

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের স্মরণে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে সম্প্রতি মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহত হোমনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা হেলাল মিয়া, তাঁর মেয়ে সামিয়া, ছেলে সজীব ও শামীম এবং হেলাল মিয়ার ফুপু রায়েশা বেগমের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মেঘনা নদীসহ নৌপথে নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

হোমনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে আইনশৃঙ্খলা সভায় এক মিনিট নীরবতা

প্রকাশিত হয়েছে: ১২:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬