০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের পায়ে ফুটবলের জাদু, ২-২ গোলে জমজমাট প্রীতি ম্যাচ

দাদন স্যার একাদশ ও আলিম স্যার একাদশ—দুই দলই বিজয়ী

মোঃ আবুল কালাম আজাদ
প্রতিবছরের মতো এবারও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হলো শিক্ষকদের অংশগ্রহণে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় দাদন স্যার একাদশ ও আলিম স্যার একাদশ।

খেলার শুরু থেকেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষকরা খেলোয়াড়ের ভূমিকায় মাঠে নামায় শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে সৃষ্টি হয় বাড়তি উচ্ছ্বাস। ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলিম স্যার একাদশ ২-০ গোলে এগিয়ে যায়।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। পিছিয়ে থেকেও দারুণ লড়াইয়ে ঘুরে দাঁড়ায় দাদন স্যার একাদশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের জালে দুই গোল করে তারা খেলায় সমতা ফিরিয়ে আনে।

শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল—প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান খেলোয়াড় না হয়ে দায়িত্ব পালন করেন ম্যাচের রেফারি হিসেবে। তাঁর বাঁশির সংকেতেই পরিচালিত হয় পুরো ম্যাচ। শিক্ষকদের এমন ব্যতিক্রমী অংশগ্রহণে মাঠজুড়ে ছিল হাসি, আনন্দ ও প্রাণচাঞ্চল্য।

প্রতিযোগিতাটি যেহেতু ছিল প্রীতি ম্যাচ, তাই কোনো দলকে হার-জিতের হিসাবের মধ্যে না রেখে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।

খেলাধুলার মাধ্যমে শিক্ষকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা মাঠে নেমে খেলায় অংশ নেওয়ায় পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

এমন আয়োজন নিয়মিত হলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বাঘারপাড়ায় জমজ দুই বোনের এসএসসিতে জিপিএ-৫

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের পায়ে ফুটবলের জাদু, ২-২ গোলে জমজমাট প্রীতি ম্যাচ

প্রকাশিত হয়েছে: ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬