০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে জনদুর্ভোগ লাঘবে যুবদল নেতার নিজ অর্থায়নে সড়ক মেরামত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
মোঃ মামুন মোড়ল,

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পিড়ারটেক, চরপাড়া ও টেঙরপাড়া এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন পলাশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ খান। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সরকারি সংস্কারের অপেক্ষা না করে ইট ও সিমেন্টের খোয়া ফেলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো চলাচল উপযোগী করে তোলেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, পিড়ারটেক, চরপাড়া ও টেঙরপাড়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে কাদা-পানিতে একাকার হয়ে যেত। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও বয়োজ্যেষ্ঠদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বেহাল অবস্থার কারণে ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে। বিষয়টি উপলব্ধি করে জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে কয়েক ট্রাক ইট ও সিমেন্টের খোয়া এনে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ ভরাট করেন মাসুদ খান। তার এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে মাসুদ খান বলেন, “রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে প্রতিদিন সাধারণ মানুষকে কষ্ট করতে দেখেছি। তাই কোনো প্রকল্পের অপেক্ষা না করে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের দুর্ভোগ কমানোর চেষ্টা করেছি। এটি স্থায়ী সমাধান নয়, তবে আপাতত চলাচলের সুবিধা হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কগুলো স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেবেন।”
এ কাজে সহযোগিতা করেন পলাশ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. আল-আমিন, জিনারদী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জিনারদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শরীফ মিয়াসহ স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এলাকাবাসী জানান, ব্যক্তিগত উদ্যোগে জনসেবামূলক এমন কাজ সমাজের জন্য অনুকরণীয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কগুলোর স্থায়ী সংস্কারেরও দাবি জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা

পলাশে জনদুর্ভোগ লাঘবে যুবদল নেতার নিজ অর্থায়নে সড়ক মেরামত

প্রকাশিত হয়েছে: ১০:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬