এমপিওভুক্ত শিক্ষক প্রথম বদলি হলেন শিক্ষক খাইরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম প্রথমবারের মতো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালার আওতায় প্রথম বদলির আদেশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদরাসার শিক্ষক খাইরুল ইসলামকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদরাসায় বদলি করা হয়েছে।
গত ৩০ জুলাই কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. রাহাত মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ অনুযায়ী এ বদলির আদেশ কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে সহকর্মীর মারধর ও টানাহেঁচড়ার শিকার হয়ে শিক্ষক খাইরুল ইসলাম আলোচনায় আসেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক: 












