০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (কেপিএল)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সাবেক সফল মন্ত্রী মরহুম এম. কে. আনোয়ারের মহীয়সী মাতা খাদিজা বেগমের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান এবং খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সকল সিনিয়র ও সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি নারী ফুটবলের বিকাশেও এ আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় ছাত্রীদের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে বিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী দল গঠন করা হবে।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। দলগুলোকে ‘ক’ ও ‘খ’—দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। ‘ক’ গ্রুপে রয়েছে নবম শ্রেণি, সপ্তম শ্রেণি (বকুল) ও অষ্টম শ্রেণি। ‘খ’ গ্রুপে রয়েছে ষষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণি (জবা) ও দশম শ্রেণি।

গ্রুপ পর্বের খেলা ২৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ৩ আগস্ট দুটি সেমিফাইনাল এবং ৯ আগস্ট শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ প্রতিযোগিতা থেকে মেধাবী খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য দক্ষ খেলোয়াড় গড়ে উঠবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬