০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ৮ হাজার ইয়াবাসহ পিকআপ গাড়ির চালক পলাতক

মস্ত মিয়া, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক কৌশলে পালিয়ে যায়।

বুধবার (২২ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার আওলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানকালে *ঢাকা মেট্রো-ন ২১-৬৮১৭ নম্বরের একটি পিকআপ আটক করার চেষ্টা করলে চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে **৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট** এবং **একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন** উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোন উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিজয়নগরে ৮ হাজার ইয়াবাসহ পিকআপ গাড়ির চালক পলাতক

প্রকাশিত হয়েছে: ০৯:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬