১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মিজানুর রহমান, দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি:

দেবহাটা উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
(৬জুলাই) সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
বিশেষ অতিথির দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামাতের আমির মাওলানা ওলিউল্লাহ, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সহ সহকারী কৃষি কর্মকর্তা ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এ সময়ে প্রধান অতিথি কৃষকদের হাতে বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার পাশাপাশি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে অধিক উৎপাদনের আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৭:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬