১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রাজু,গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের চাপাল মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে মোঃ সুমন রেজা (৩৫)।

পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৪টা ৫ মিনিট থেকে ওই এলাকায় চেকপোস্ট ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি একটি মোটরসাইকেলে করে অবৈধ মাদক পরিবহনের উদ্দেশ্যে চাপাল মোড় এলাকায় অবস্থান করছেন। খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার ব্যবহৃত কালো-লাল রঙের পালসার মোটরসাইকেলের ক্যারিয়ারে ঝুলানো একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে SEAGRAM’S ROYAL STAG SUPERIOR WHISKY (Made in India), ৭৫০ মিলিলিটারের ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজের পরিচয় নিশ্চিত করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা এবং রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে ৫ বোতল স্কফ সিরাপসহ মাদক কারবারি ০১ গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৬:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬