১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫জন

এস.এম.লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিরোজপুর থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারী-শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

৪৭ তম বিসিএসে ক্যাডার সুপারিশ প্রাপ্ত হলে বাঞ্ছারামপুরের মেয়ে মিতু

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫জন

প্রকাশিত হয়েছে: ০৯:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬