০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা শেষে অবসরে গেলেন এস. এ. এম. রাজটিকা

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিসাববিজ্ঞান) এস. এ. এম. রাজটিকা দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে প্রাতিষ্ঠানিক অবসরে গেছেন।

বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৫টায় তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যান। শিক্ষকতা জীবনের শুরুতে তিনি ৩ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে হোমনা উপজেলার বাহের কালমিনায় অবস্থিত নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সেখানে প্রায় ১২ বছর দায়িত্ব পালন শেষে ২৮ ফেব্রুয়ারি ২০০৫ সালে বিদায় নেন।

পরবর্তীতে ১ মার্চ ২০০৬ সালে দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (হিসাববিজ্ঞান) হিসেবে যোগদান করেন। এ প্রতিষ্ঠানে টানা ২০ বছর শিক্ষকতা শেষে তিনি অবসরে গেলেন।

অবসর উপলক্ষে দেওয়া এক বার্তায় এস. এ. এম. রাজটিকা তাঁর শিক্ষকতা জীবনে সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদানকারী সকল শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সহকর্মী এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি তাঁর ছাত্রজীবনের প্রধান শিক্ষক মর্তুজা হোসেন মোল্লাসহ সকল শিক্ষকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এছাড়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, শিক্ষক হিসেবে সবার ভালোবাসা ও সহযোগিতা তাঁর জীবনকে সাফল্যমণ্ডিত করেছে। নতুন জীবনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং নিজের কোনো ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা শেষে অবসরে গেলেন এস. এ. এম. রাজটিকা

প্রকাশিত হয়েছে: ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬