হোমনায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৬
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে আসামি গ্রেফতার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে অভিযানে গেলে আসামিপক্ষের হামলায় তিন পুলিশ কনস্টেবল আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় মূল আসামি পালিয়ে যায় বলে জানা গেছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি: 


















