০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় পুলিশের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি লোকমান (৪৫)কে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হোমনা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সিভিল পোশাকে আসামি লোকমানকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামির স্ত্রীসহ কয়েকজন স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল চয়ন, কনস্টেবল শামসু ও কনস্টেবল আরিফ আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এ সুযোগে আসামি লোকমান পালিয়ে যায় বলে জানা গেছে।
পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় পুলিশের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

হোমনায় পুলিশের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

প্রকাশিত হয়েছে: ১২:১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬