১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত নাছিমা আক্তার

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ে সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নাছিমা আক্তার।
তিনি ২৩নং ইজারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং হোমনা উপজেলার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী।
বুধবার (২০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, নাছিমা আক্তার ২০১৭ সালে কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত নাছিমা আক্তার

আড়াইহাজারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত নাছিমা আক্তার

প্রকাশিত হয়েছে: ০৯:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬