১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনার পশ্চিম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি 

সভাপতি জহিরুল, পদাধিকারবলে সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন

মোঃ আব্দুল হামিদ, হোমনা (কুমিল্লা) বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম সভাপতি এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজালাল (সানি)।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য মোঃ মাছুম, আঁখি আক্তার ও নিপু বেগম। বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন ইতি আক্তার ও গোলাম মোস্তফা (এম আলী)। ইউপি সদস্য হিসেবে রয়েছেন মোঃ গিয়াস উদ্দিন। উচ্চবিদ্যালয় প্রতিনিধি সদস্য সৈয়দ গোলাম জিলানী এবং শিক্ষক প্রতিনিধি সদস্য তাছলিমা আক্তার (সহকারী শিক্ষক)।
এক যৌথ প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও পদাধিকারবলে সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন বলেন, “আমাদের মূল লক্ষ্য পশ্চিম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হোমনা উপজেলার একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব। এ অগ্রযাত্রায় এলাকাবাসী, অভিভাবক ও সুধী সমাজের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে আরও এগিয়ে যাবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত নাছিমা আক্তার

হোমনার পশ্চিম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি 

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬