০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় রাস্তা পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে মো. রুবেল মিয়া (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে হোমনা পৌরসভার বাঘমারা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়ার বাসিন্দা মো. রমজান মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল মিয়া পেশায় একজন নছিমন চালক ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে তিনি মুরগি সংগ্রহের উদ্দেশ্যে নছিমন নিয়ে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হোমনা পৌরসভার বাঘমারা বাজার মোড়ে পৌঁছালে হঠাৎ একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটিকে বাঁচাতে গিয়ে রুবেল দ্রুত ব্রেক করলে নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি সড়কের ওপর উল্টে যায় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু

কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৪:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬