০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

মোঃ আবুল কালাম আজাদ:
চট্টগ্রামের হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ-এ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে ‘৩৫তম রিফ্রেশার্স কোর্স-২০২৬’ শুরু হয়েছে।

শুক্রবার সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের মোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) ড. এ. এইচ. এম. ফজলে রাব্বী এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহর, চট্টগ্রামের অধ্যক্ষ এস. এম. গিয়াস উদ্দীন বাবর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের প্রভাষক মোহাম্মদ সাইফুল্লাহ মনির।

বক্তারা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকই পারে একটি সুস্থ, সচেতন ও শৃঙ্খল প্রজন্ম গড়ে তুলতে।

তারা আশা প্রকাশ করেন, এ রিফ্রেশার্স কোর্সের মাধ্যমে শিক্ষকরা আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, ক্রীড়া কৌশল এবং শারীরিক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করবেন, যা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ৮ মে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৪ মে ২০২৬ পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণকারী শিক্ষকরা আধুনিক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

প্রকাশিত হয়েছে: ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬