সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক উদ্বোধন!
সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় নতুন ইজারাদার আরিফ হোসেন ও মশিউর রহমানের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আগামী এক বছরের জন্য, অর্থাৎ ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তারা পার্কটি পরিচালনার দায়িত্বে থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। তিনি ইকোপার্ক পরিচালনায় পর্যটকদের অগ্রাধিকার দিয়ে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানান।
একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত “সীতাকুণ্ড ইকোপার্ক” ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। মহাসড়ক থেকে সহজেই চোখে পড়বে ইকোপার্কের বিশাল প্রবেশদ্বার।
পূর্ব দিকে কিছুটা হাঁটলেই প্রকৃতি প্রেমীদের জন্য মনোরম এই বাগান ও ইকোপার্ক। চন্দ্রনাথ পাহাড়গামী পর্যটকেরাও সহজেই এই পথ ব্যবহার করে সরাসরি পাহাড়ে যেতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামি, সদস্য সচিব সালেহ আহমদ সলু, সাবেক সাধারণ সম্পাদক কমিশনার শামসুল আজান, কুমিরা বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মনির, সীতাকুণ্ড যুবদলের সাবেক সভাপতি শামসুদ্দোহা, আবু সিদ্দিক, নুরুন্নবী সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক উদ্বোধন!
-
আজাদ নিউজ ২৪ ডেক্স - প্রকাশিত হয়েছে: ০৯:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- ১৯১ জন পড়েছেন
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

















