০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় মাদকাসক্ত যুবককে ৫ মাসের কারাদণ্ড

হোমনায় মাদকাসক্ত যুবককে ৫ মাসের কারাদণ্ড

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মো. স্বপন (২৯) নামের এক মাদকাসক্ত যুবককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৪ মে) বিকেলে উপজেলার তাতুয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত স্বপন চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের জালাল মিয়ার ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্বপন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে এলাকায় বিশৃঙ্খল আচরণ করে আসছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এ বিষয়ে পরিবার বাধা দিলে তিনি বাবা-মাকে মারধর করতেন। এতে অতিষ্ঠ হয়ে পরিবার তাকে আটকে রেখে প্রশাসনকে অবহিত করে।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সমাবেশ মস্ত মিয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে আজ ২মে /৫/২০২৬ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় বিজয়নগর ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩) সমাবেশে সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, ”সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব”- তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার আহবান জানান। তিনি মাদক প্রতিরোধে পুলিশসহ অপরাপর বাহিনীর সম্মিলিত অভিযানে সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে সমাজে শান্তি-শৃঙ্খলা এবং মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে প্রতিমাসে মাদক বিরোধী সমাবেশ করার আহবান জানান। সমাবেশে সভাপতি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মাদকের বিরুদ্ধে ”জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন। মাদক প্রতিরোধে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে সহযোগিতার অনুরোধ জানান। মাদক স্পট, সেবনকারী ও মাদক ব্যবসায়ী সর্ম্পকে তথ্য প্রদানের জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে মর্মে সকলকে আশ্বস্ত করেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরো গতিশীল রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। উক্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জনাব মোঃ নূরনবী, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯, সিপিসি-১, জনাব সাজেদুল হাসান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ আতাউল্লাহ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হোমনায় মাদকাসক্ত যুবককে ৫ মাসের কারাদণ্ড

হোমনায় মাদকাসক্ত যুবককে ৫ মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০৯:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬