০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর বাজারে অভিযান, সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক জব্দ

মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শামুক জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টার দিকে নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই অভিযান পরিচালনা করে শ্যামনগর থানা পুলিশ ও বনবিভাগ।অভিযানে প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২২৫০ কেজি) শামুক/ঝিনুক উদ্ধার করা হয়, যা সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত এসব শামুক/ঝিনুক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর তফসিল-১(গ) অনুযায়ী সম্পূর্ণভাবে সংরক্ষিত এবং ধরা, পরিবহন ও বাণিজ্য আইনত দণ্ডনীয় অপরাধ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত শামুক/ঝিনুকগুলো কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে বুকিং দেওয়া হয়েছিল। এই পার্সেল প্রেরণের সঙ্গে শ্যামনগর উপজেলার মোঃ হানজালা নামের এক ব্যক্তি জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
অভিযানে অংশ নেওয়া বুড়িগোয়ালিনী স্টেশনে রেস্টোরেশন কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ আহরণ বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে শামুক/ঝিনুক উপকূলীয় প্রতিবেশের গুরুত্বপূর্ণ অংশ, যা খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগ। সচেতন মহল এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হাঁটু পানিতে সড়ক ঢালাই, সমালোচনায় তুলে ফেলতে হলো পুরো কাজ

শ্যামনগর বাজারে অভিযান, সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক জব্দ

প্রকাশিত হয়েছে: ০৮:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬