০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগে অভিযান বিচ্ছিন্ন ১০টি লাইন, জরিমানা ও বকেয়া আদায়

  • মোঃমামুন মোড়ল
  • প্রকাশিত হয়েছে: ০৮:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৭৬ জন পড়েছেন

Oplus_131072

ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগে অভিযান বিচ্ছিন্ন ১০টি লাইন, জরিমানা ও বকেয়া আদায়

মোঃমামুন মোড়ল
পলাশ উপজেলা প্রতিনিধি : (নরসিংদী)

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের যৌথ অভিযানে পৌর এলাকার দক্ষিণ চরপাড়া, দক্ষিণ মিয়ারপাড়া, টেকপাড়া ও বাজার এলাকায় প্রায় ১০টি বাসা-বাড়ি ও দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা বকেয়া বিলও আদায় করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ। তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে তিতাস গ্যাসের নরসিংদী ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তারা জানান, গ্যাসের অপচয় ও অবৈধ সংযোগ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

​জলঢাকায় পৌর হাটবাজারের পুনরায় উম্মুক্ত ইজারা দাবিতে মানববন্ধন।

ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগে অভিযান বিচ্ছিন্ন ১০টি লাইন, জরিমানা ও বকেয়া আদায়

প্রকাশিত হয়েছে: ০৮:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬