৬ দিনেও মিলেনি খোঁজ: হোমনায় নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আশরাফুল ইসলাম
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থী গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম হাফেজ মোঃ আশরাফুল ইসলাম (১৬)। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ ইলিয়াস এবং মাতা মোসাম্মদ আমেনা বেগম।
পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফুল ইসলামের স্থায়ী ঠিকানা গ্রাম—শ্রীপুর, ইউনিয়ন—জয়পুর, উপজেলা—হোমনা, জেলা—কুমিল্লা। বর্তমানে তিনি হোমনা পূর্বপাড়া, ২ নং স্কুলের পিছনে বড় বাড়ির পাশে বসবাস করতেন।
গত রোববার (০৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টায় তিনি শ্রীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তার ঢাকার আমিনবাজার এলাকার চানপুর তেজগাঁও নূরানী মাদ্রাসায় যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট মাদ্রাসায় যোগাযোগ করে জানা গেছে, তিনি সেখানে পৌঁছাননি। এছাড়া আত্মীয়-স্বজনের বাসাতেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি ও সাদা সালোয়ার। গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি।
এ ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-২৬৫, তারিখ-০৬/০৪/২০২৬ খ্রি.
নিখোঁজ শিক্ষার্থীর অসহায় মা তার সন্তানের সন্ধান কামনা করছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৬৮৮২৫৩৮১৮
📞 ০১৬১৩৮৯১৯২৭ (মাতা—মোসাম্মদ আমেনা বেগম)
পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা ও সংবাদটি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।
মোঃ আবুল কালাম আজাদ: 






















