০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ী ফ্লাইওভারে বাসে ট্রাকের ধাক্কা: নিহত ২, আহত অন্তত ৭

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

​জলঢাকায় পৌর হাটবাজারের পুনরায় উম্মুক্ত ইজারা দাবিতে মানববন্ধন।

কোনাবাড়ী ফ্লাইওভারে বাসে ট্রাকের ধাক্কা: নিহত ২, আহত অন্তত ৭

প্রকাশিত হয়েছে: ০৯:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬