০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌচাকে ৩৯তম আইসিটি কোর্স সম্পন্ন,ডিজিটাল দক্ষতায় এগিয়ে স্কাউটিং

মোঃ আবুল কালাম আজাদ:

গাজীপুরের মৌচাকে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ৩৯তম আইসিটি বেসিক কোর্স।

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের অ্যানিমেশন ভবনে আয়োজিত এই কোর্সটি গত ১৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

কোর্সটিতে দেশের বিভিন্ন প্রান্তের ১০টি স্কাউট অঞ্চল থেকে মোট ৪০ জন স্কাউটার শিক্ষক অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা অঞ্চল থেকে সর্বোচ্চ ৮ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এছাড়া ঢাকা ও খুলনা অঞ্চল থেকে ৫ জন করে, রোভার অঞ্চল থেকে ৪ জন, বরিশাল অঞ্চল থেকে ৩ জন এবং রাজশাহী, ময়মনসিংহ, রেলওয়ে ও নৌ অঞ্চল থেকে ২ জন করে প্রতিনিধি এই ডিজিটাল দক্ষতা উন্নয়ন কোর্সে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণার্থীরা জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের ‘অ্যানিমেশন ভবন’-এ অবস্থান করেন। কোর্সটি পরিচালনার দায়িত্বে ছিলেন একদল অভিজ্ঞ প্রশিক্ষকমণ্ডলী।

কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন স্কাউটার মোঃ তৌফিক আহমদ, এলটি।

প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের স্কাউটার মোঃ শরীফ হোসেন (এলটি), পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্কাউটার মোঃ মাহবুব আলম (এলটি), খুলনা জেলা রোভারের সম্পাদক স্কাউটার মোঃ শফিকুল ইসলাম (এলটি), কিশোরগঞ্জের স্কাউটার আব্দুল্লাহ আল মাসুম (উডব্যাজার), ঢাকার স্কাউটার কিংসলি গোমেজ (উডব্যাজার), ফরিদপুরের স্কাউটার মোঃ সাইফুল ইসলাম (উডব্যাজার) এবং রাজশাহী কলেজের স্কাউটার ড. মোঃ জহিরুল ইসলাম (উডব্যাজার)।

এছাড়াও সার্বিক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (প্রকল্প) কাজী মোঃ নাসির উদ্দিন এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ ফিরোজ ইমরান।

কোর্স লিডার স্কাউটার মোঃ তৌফিক আহমদ বলেন, অংশগ্রহণকারীদের এই বৈচিত্র্যময় উপস্থিতি প্রমাণ করে যে স্কাউটিংয়ের প্রতিটি স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ স্কাউটস বদ্ধপরিকর।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্কাউটাররা জানান, বর্তমান ডিজিটাল যুগে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে এই আইসিটি বেসিক কোর্স অত্যন্ত কার্যকর।

এখান থেকে অর্জিত জ্ঞান তারা নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেবেন,যা বৈষম্যহীন
বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের বিশেষ ভূমিকা রাখতে সহায়তা করবে।

আজ ১৯ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

কোর্স সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কোর্স লিডার মহোদয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কোর্সের সূচনা করেন এবং আজ জাতীয় পতাকা অবনমনের মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মৌচাকে ৩৯তম আইসিটি কোর্স সম্পন্ন,ডিজিটাল দক্ষতায় এগিয়ে স্কাউটিং

প্রকাশিত হয়েছে: ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬