০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর ইউএনও মৃত্যু স্বামীর বাড়িতে দাফন সম্পন্ন

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেছেন।
তিনি গত সোমবার নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন।

গত জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন, এর আগে তিনি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও স্যার সোমবার অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। সে সময় তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

তার পরিবার সূত্র জানায়, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

অনেকদিন যাবত মাইগ্রেনের সমস্যা ছিল। গত শনিবার অসুস্থতা বোধ করলে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলায় স্বাস্থ্য কম্পপ্লেক্স হাসপাতালে ডাক্তারের চিকিৎসা নেয় এবং পরামর্শ মোতাবেক সোমবার ঢাকায় যায়। সেখানে ডাক্তার দ্বীন মোহাম্মদ স্যারের অধীনে থাকে। পরবর্তীতে সিটি স্ক্যান রিপোর্ট হতে মস্তিস্কে ব্রেনে পানি জমার কারণে এসমস্যা দেখা দেয় মর্মে জানা যায়৷ আজ অপারেশন করার কথা ছিল। কিন্তু গতকাল রাতেই স্ট্রোক করে। আজ সকালে মৃত্যুবরণ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

বাঞ্ছারামপুর ইউএনও মৃত্যু স্বামীর বাড়িতে দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ১০:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬