০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে নামজারির নামে ঘুষ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীর এক মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার,মাদারিপুর

মাদারীপুরের শিবচরে নামজারি করে দেওয়ার কথা বলে এক সেবা প্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নোয়াব আলী শিবচর উপজেলা ভূমি অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক সেবা প্রার্থী জমির নামজারি করতে ভূমি অফিসে গেলে নোয়াব আলী কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। দীর্ঘ সময় পার হলেও নামজারির কাজ সম্পন্ন না হওয়ায় এবং প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই সেবা প্রার্থী সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেবা প্রার্থীর অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দণ্ডাদেশ ঘোষণার পরপরই তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শিবচরে নামজারির নামে ঘুষ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীর এক মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০৬:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬