হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সোহাগ গ্রেপ্তার
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ সোহাগ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাহকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ ওই এলাকার তারু মিয়ার ছেলে।
থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২টি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি ও মোট ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।
হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলের লক্ষ্যে “অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২)” পরিচালিত হচ্ছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুর ১২টার দিকে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়।
মোঃ আবুল কালাম আজাদ: 











