০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ ঘণ্টার পর নলকূপের গর্ত থেকে জীবিত উদ্ধার শিশু সাজিদ

আজাদ নিউজ অনলাইন ডেষ্ক:

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে টানা ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উদ্ধারকর্মীরা শিশুটিকে তুলে আনতে সক্ষম হন।

এরপর তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে।

সাজিদ একই এলাকার রাকিবের ছেলে।

শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুরে মেজ সন্তান সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। কোলে ছিল আরেক সন্তান। হাঁটার এক পর্যায়ে হঠাৎ সাজিদ “মা” বলে ডাক দিলে তিনি পেছনে তাকিয়ে দেখেন,ছেলে নেই। খড় বিছানো জায়গার নিচে থাকা গর্তটিতে পড়ে গিয়ে শিশুটি ভেতর থেকে চিৎকার করে ডাকছিল। মুহূর্তেই শিশুটি আরও গভীরে নেমে যায়।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, স্থানীয়রা চেষ্টা করতে গিয়ে গর্তে কিছু মাটি ফেলে দেয়ায় উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটি প্রায় ৪৫ ফুট গভীর থেকে পাওয়া যায়। গর্তটির মোট গভীরতা প্রায় ১০০ ফুট হলেও অভিযান চালিয়ে শেষ পর্যন্ত শিশুটিকে জীবিত উদ্ধার সম্ভব হয়।
এ সফল উদ্ধার অভিযানে এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের স্রোত বইছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

৩২ ঘণ্টার পর নলকূপের গর্ত থেকে জীবিত উদ্ধার শিশু সাজিদ

প্রকাশিত হয়েছে: ০৯:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫