০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ কর্মসূচি

  • মাজারুল ইসলাম
  • প্রকাশিত হয়েছে: ১০:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৮৯ জন পড়েছেন

লালমনিরহাটে প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ কর্মসূচি

মাজারুল ইসলাম,
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে প্রাইম ব্যাংকের উদ্যোগে উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ৩৪টি গ্রুপের ২৮৮ জন কৃষকের মাঝে মোট ৩ কোটি টাকার কৃষিঋণের চেক হস্তান্তর করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার ডাকবাংলো মাঠে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি কৃষকদের হাতে ঋণের চেক তুলে দেন। অনুষ্ঠান শেষে কৃষকদের সঙ্গে অতিথিরা স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রাইম ব্যাংকের কৃষিঋণ সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। নিয়মিত ঋণ গ্রহণ ও সময়মতো কিস্তি পরিশোধে সাফল্য অর্জন করায় ৫ জন কৃষককে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রাইম ব্যাংক সূত্রে জানা যায়, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালাকে অনুসরণ করে কৃষি খাতে ঋণ বিতরণ এখন আরও সহজ হয়েছে। কৃষকের দোরগোড়ায় ঋণ পৌঁছে দিতে ব্যাংকটি আবাদ, খামার ও নবান্ন নামে বিশেষ কৃষিঋণ সুবিধা চালু করেছে। পাশাপাশি আমদানি-নির্ভরতা কমাতে আমদানি বিকল্প ফসল উৎপাদনে কম সুদে সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, কৃষি প্রধান শাহানা পারভীন, উত্তর বঙ্গের মহাপরিচালক আব্দুল হালিম, শাখা ব্যবস্থাপক জিয়াউল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

লালমনিরহাটে প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ কর্মসূচি

প্রকাশিত হয়েছে: ১০:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫