০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় গ্রামবাসীর উদ্যোগে নিজস্ব অর্থায়নে নির্মিত হলো এক কিলোমিটার মাটির রাস্তা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার হোমনা উপজেলার মোহনপুর –ডহরগোপ গ্রামে সরকারি বরাদ্দ ছাড়াই গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা।

সরেজমিনে দেখা গেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের উদ্যোগে গ্রামের প্রতিটি পরিবার থেকে স্বেচ্ছা অনুদান সংগ্রহ করে রাস্তা নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও সার্বিক সহযোগিতায় দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটতে চলছে।

ডহরগোপ, আলমপুর, জয়নগর ও মোহনপুর,এই চার গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের বসবাস। এলাকায় রয়েছে চারটি কবরস্থান ও ছয়টি মসজিদ। উপযুক্ত রাস্তা না থাকায় আগে কবরস্থানে লাশ নেওয়া কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হতো।

অফিস সূত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকার পুরাতন ইটের সলিং রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল।

এছাড়া গ্রামের দুই পাশে আন্তঃজেলা সড়ক থাকলেও সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ আগে নেওয়া হয়নি।

এবার গ্রামবাসী ও যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ চলছে।

স্থানীয়দের দাবি—নির্মিত এ মাটির রাস্তা সরকারিভাবে দুটি আন্তঃজেলা সড়কের সঙ্গে যুক্ত করে পাকা করা হোক, যাতে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনায় গ্রামবাসীর উদ্যোগে নিজস্ব অর্থায়নে নির্মিত হলো এক কিলোমিটার মাটির রাস্তা

প্রকাশিত হয়েছে: ০৯:০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫