০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠন সভাপতি রনজিৎ ও সচিব রুহানী

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগরে ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়েছে। শনিবার(২৯ নভেম্বর) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা পরিষদ ও রুপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি পদে রনজিৎ বর্মনকে সভাপতি ও যুবপ্রতিনিধি মোঃ মুনতাকিমুল ইসলাম রুহানীকে সদস্যসচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সামাজিক কার্যক্রমে যুক্ত এমন প্রতিনিধিদের অংশ গ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়।
রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের সমন্বয়কারী মোঃ আলম চেীধুরীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সিএসও গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী মোছাঃ জোহুরা খাতুন মীরা। তিনি বক্তব্যে সিএসও গঠনের প্রক্রিয়া ও সিএসওদের দায়িত্ব কর্তব্য, কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।উপজেলার সুপেয় পানির সমস্যা, বেড়িবাঁধ সমস্যা, সাইক্লোন শেল্টারের প্রয়োজনীয়তা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, বাল্য বিবাহ সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য পদ্মপুকুর ইউনিয়ন আশরাফ হোসেন, শিক্ষক আয়রুননেছা, শিক্ষক মিলন হোসেন, জবা রানী দেবনাথ, সাজিদা পারভীন, গোলাম হোসেন, তারক চন্দ্র, শরিফাতুননেছা প্রমুখ।
সভায় জানানো হয় ভয়েস অফ সিটিজেন্স কমিটি স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শ্যামনগরে ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠন সভাপতি রনজিৎ ও সচিব রুহানী

প্রকাশিত হয়েছে: ১১:৪১:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫