০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হোমনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!

মো. আক্তার হোসেন, হোমনা
কুমিল্লার হোমনায় ওমরাবাদ জামিয়াতুল মদিনা ও মাদরাসাতুল মদিনার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বাদ মাগরিব উক্ত প্রতিষ্ঠানের হলরুমে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

হিফজ বিভাগের মোহতামিম হাফেজ মহি উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।

মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সা.) এর তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মো. আখতার হোসেন ও কিতাব বিভাগের মোহতামিম সামীর মাদানী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ মাস্টার, উক্ত মাদরাসার ক্যাশিয়ার নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর কেক কেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উক্ত মাদরাসার পরিচালক মো. আখতার হোসেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

হোমনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০২:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫