হোমনার কৃতি শিক্ষিকা প্রফেসর উম্মে হাবিবাকে ছাত্র কল্যাণ পরিষদের বিদায় সংবর্ধনা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মোসাম্মৎ উম্মে হাবিবার চাকরি জীবনের শেষ কর্মদিবসে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। দীর্ঘ কর্মময় জীবনের শেষ প্রান্তে এসে নিজ এলাকার শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানে আপ্লুত হন তিনি।
অধ্যাপক মোসাম্মৎ উম্মে হাবিবা শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়ে ওঠেন। তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানায়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















